- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

দ. সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন উজানীগাঁও স-মিলের সামনে সড়ক দুর্ঘটনায় মনফর আলী (৭০) নামে এক পথচারী লেগুনা চাপায় নিহত হয়েছেন। তার বাড়ী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মৃত তাহির আলী মুন্সীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি লেগুনা (সিলেট-১১০৮৪৮) উজানীগাঁও স-মিলের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী মনফর আলীকে চাপা দেয়। এতে পথচারী মনফর আলী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই আকিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও লেগুনা গাড়ী সহ চালককে আটক করেন। গাড়ী চালক নুর হোসেন (২৫) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা রায়পুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ী ইনচার্জ মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

  • [১]