- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে হেফাজতের বিক্ষোভ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার পাগলা বাজারের কান্দিগাঁও জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের কলেজ মার্কেটে এসে সমাবেশে মিলিত হয়।
কান্দিগাঁও মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলতান আহমদের সভাপতিত্বে ও মাওলানা হাফিজ আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, শায়েখ মাওলানা আফসার উদ্দিন, হাফিজ আব্দুল গাফফার, মাওলানা আব্দুল হাই, মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, গাজী আবুল কালাম, মাওলানা শামীম আহমদ ।
এসময় মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, মাওলানা বেলাল আহমদ, মুফতি রুহুল আমীন শাহার সহ হেফাজতের দুই শতাধিক নেতাকর্মী ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

  • [১]