- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জে ৩ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১ জন শ্রেষ্ঠ কাব নির্বাচিত

দ. সুনামগঞ্জ অফিস
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার  কলেজ পর্যায়ে আব্দুল মজিদ কলেজের প্রভাষক (যুক্তিবিদ্যা) নিহার রঞ্জন তালুকদার শ্রেষ্ঠ প্রভাষক, স্কুল পর্যায়ে উপজেলার গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপক তালুকদার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ কাব এসকেএম শামছুল হুদা ও দাখিল মাদ্রাসা পর্যায়ে উপজেলার দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাও. আতিকুল হক উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার পুরকায়েস্থের সভাপতিত্বে, একাডেমীক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর পরিচালনায়, ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস। পরে অতিথিবৃন্দরা শিক্ষকদের মধ্যে ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করেন।

  • [১]