দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে ৪ জুয়ারীকে ১ হাজার করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারীরা হলেন, উপজেলার জয়কলস ইউনিয়নের জমালাবাদ গ্রামের আব্দুল ওদুদের ছেলে শাহীন আহমদ (২৫), একই গ্রামের ইছাক আলীর ছেলে আনোয়ার হোসেন (২২), মৃত আব্দুস সোবানের ছেলে আলাউর (৩০), শিমুলবাক ইউনিয়নের তেরহাল গ্রামের আব্দুল মজিদের ছেলে নিজামুল (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজার থেকে ওই ৪ জনকে জুয়ার আসর থেকে আটক করে থানার এস আই মাজহারুল ইসলাম।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ১হাজার টাকা করে জরিমানা করেন।