পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে ইফতার মাহফিলের প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশ। শনিবার বিকেল ৩টায় উপজেলার পাগলা বাজারের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিমের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুব কমান্ডের সভাপতি এবাদুর রহমান কুবাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুন নূর খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল কবির, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ননী গোপাল, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ তাহিদ, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জমশেদ আলী, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ চৌধুরী হিরা, উপজেলা যুব লীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বদরুল খাঁন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুস সামাদ।