- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপে দু’টি বাল্য বিয়ে পন্ড

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে দুইটি বাল্য বিবাহ পন্ড করা হয়েছে। একটি উপজেলার দৌলতপুর নোয়াপাড়া গ্রামে, অন্যটি শিবপুর গ্রামে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের এক যুবতীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেনের হস্তক্ষেপে সেই পন্ড করে দেয়া হয়েছে।  
দৌলতপুর  নোয়াপাড়ার যুবতীর বয়স (২৩), কিন্তু বর ছ তার ৬ বছরের ছোট। বর রিয়াজ রায়হান আহমদের বাড়ি ছাতক উপজেলার সুহিতপুর গ্রামে। সে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র, যার বর্তমান বয়স ১৭ বছর। আইনত ছেলের বিয়ের বয়স ২১ বছর, মেয়ের বিয়ের বয়স ১৮ বছর নির্ধারিত তাই এ বিয়ে বন্ধ করে দেয়া হয়।
অপর দিকে বৃহস্পতিবার বিকালে, জয়কলস ইউনিয়নের শিবপুর গ্রামের এক কিশোরী (১৬) এর বিয়ের দিন শুক্রবার ধার্য্য করা ছিল। এই বিয়ের খবর স্থানীয় লোকজন ও এফআইভিডিবির কিশোরী ক্লাবের সদস্যরা জানতে পেরে ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই কিশোরীর পিতা মাতার লিখিত অঙ্গীকারের ভিত্তিতে বাল্য বিবাহ বন্ধ করা হয়। কিশোরীর পিতা মাতাকে মেয়ের বিয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া থেকে বিরত থাকার জন্য নিদের্শ দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার ইবাদত হোসেন দু’টি বাল্য বিবাহ পন্ড করার সত্যতা স্বীকার করেছেন।  

  • [১]