দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা যুবলীগের সম্মেলন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। নব গঠিত এ উপজেলায় এই প্রথম আওয়ামী অঙ্গ সংগঠনের কোন সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। সম্মেলনের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে, সাবেক সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মাসুক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়র মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যা অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রাব্বানী, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসাইন, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ফজলুল হক আতিক, উপ গ্রহন্থা ও প্রকাশনা বিষয়ক স¤পাদক ইকবাল মাহমুদ বাবলু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, জেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সদস্য মোয়াজ্জেম হোসেন রোকন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন।
সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সকল অতিথিবৃন্দ। সম্মেলনে ২য় অধিবেশনে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।
তবে বৃহস্পতিবার উপজেলা যুবলীগের কমিটি বা সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। সম্মেলন শেষে বিকালে জেলা যুবলীগের আহবায়ক কমিটির কাছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রকাশ্যে প্রস্তাব করা হয়।
উপজেলা যুবলীগের নেতাকর্মীরা সভাপতি পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বুরহান উদ্দিন দুলন, উপজেলা ছাত্রলীগের একাংশের আহবায়ক নূর হোসেন ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিনসহ ৫ জনের নাম প্রস্তাব করেন।
সাধারণ সম্পাদক পদে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের ভাতিজা মনিরুজ্জামান সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার, জহিরুল ইসলাম, শাহিনুর রহমান শাহীন. আব্দুল তাহিদ, অ্যাড. শফিকুল ইসলাম শফিক, সাব্বির আহমদ, নেহার রঞ্জন তালুকদার ও আব্দুল মুকিতসহ ৯ জনের প্রস্তাব করেন। তবে সম্মেলনস্থলে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নি জেলা যুবলীগের আহবায়কসহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জনের নাম প্রস্তাব করেছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সম্মেলন শেষ করা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিদায় জানানোসহ নানা কারণে কমিটি বা সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা সম্ভব হয়নি। স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও আওয়ামী লীগ নেতৃবন্দের সাথে আলাপ আলোচনা করে আজ শুক্রবার দুপুরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।’