এমএম তালুকদারকে আহবায়ক এবং জসিম উদ্দিন ও আ. করিমকে যুগ্ম আহবায়ক করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাসদ’র ৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন, জেলা জাসদ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূর হোসেন, অর্থ সম্পাদক বিপ্লব কুমার দেব বিদ্যুৎ, সমাজসেবা সম্পাদক শামীম আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি