- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির মাসিক সভা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শান্তিগঞ্জ বাজার কাজী অফিসে মাসিক সভায় দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির সভাপতি ও পুর্ববীরগাঁও ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার  মাও. কাজী আইয়ূব আলীর   সভাপতিত্বে, সাধারণ স¤পাদক ও জকলস ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার সাংবাদিক মাও. কাজী জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- দর্গাপাশা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার মাও. কাজী মফিদুর রহমান, শিমুলবাঁক ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার মাও. কাজী রফিকুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার মাও. কাজী শায়খুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার মাও. মাশুক আহমদ প্রমুখ।
সভায় বাল্যবিবাহ নিয়ে আলোচনা শেষে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে হাসনাবাজ গ্রামের সুহেল মিয়াকে নির্মম ভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশা-পাশি নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী আব্দুল আলীকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় জড়িত করায় নেতৃবৃন্দ প্রশাসনের কাছে তাকে অব্যহতির জন্য দাবি জানান ।

  • [১]