- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পুরস্কৃত

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
পেশাগত কাজে সঠিক দায়িত্ব পালনের জন্য সুনমাগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে গত ২২ অক্টোবর রাতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় পাইপগানসহ ডাকাতদের গ্রেফতার ক্রেষ্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে।
পুরস্কৃতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, এএস আই রিমন খাঁন, এএসআই জাকির হোসেন।
পুরস্কৃতদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জগন্নাথপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ছাতক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দুলন মিয়া, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।

  • [১]