দক্ষিণ সুনামগঞ্জ অফিসঃ
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবির প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
সাধারণ সম্পাদক মোঃ নুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য সালেহ আহমদ হৃদয়, সামিউল কবির, জামিউল ইসলাম তুরান ও ছায়াদ হোসেন সবুজ।
এসময় বক্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।