- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিণ সুনামগঞ্জ রাজমিস্ত্রি সমাজ কল্যাণ সংস্থার নাম পরিবর্তন

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ রাজমিস্ত্রি সমাজ কল্যাণ সংস্থার নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার পাগলা বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে এক সাধারণ সভায় সর্ব সম্মতিতে এ নাম পরিবর্তন করা হয়। সংস্থার বর্তমান নাম রাখা হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ ইমারত নির্মাণ কর্মী সংগঠন।
সংগঠনের সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমীনের পরিচালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি খছরু মিয়া, আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, কোষাধ্যক্ষ রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুক আলী প্রমুখ।

  • [১]