ছাতক প্রতিনিধি
দক্ষিন সুনামগঞ্জ থেকে নিখোঁজ হওয়া রাকিব(১৪)কে গতকাল বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ছাতকের গোবিন্দগঞ্জ পুরান বাজারের একটি রেষ্টুরেন্ট থেকে উদ্ধার করেছে। রোববার সন্ধ্যায় ওই রেষ্টুরেন্টে সার্ভিস বয় হিসেবে সে কাজে যোগদান করে। রাকিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপই গ্রামের জামাল উদ্দিনের পুত্র। রোববার সকালে সে নিখোঁজ হয়েছে বলে তার মা সেলিনা বেগম দক্ষিন সুনামগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে রাকিবকে অপহরন করে নিয়ে গুম করেছে একই গ্রামের আমির আলী ও তার পুত্র আছাদুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে দক্ষিন সুনামগঞ্জ থানা পুলিশ তদন্ত সাপেক্ষে গোবিন্দগঞ্জ থেকে রাকিবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে মিথ্যা অভিযোগ দেয়ায় পুলিশ জামাল উদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করেছে।