- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দক্ষিষ সুনামগঞ্জে আল-হান্নান ইসলামি সমাজ কল্যাণ সংস্থা ও ওসি’র ত্রাণ বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
করোনায় কর্মহীন হয়েপড়া অসহায়, দরিদ্র, দিনমজুর ও খেটেষাওয়া ১শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শায়খ মাওলানা আবদুল হান্নান পাগলার হুজুর (র.)’র স্মৃতি বিজড়িত সংগঠন আল-হান্নান ইসলামি সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী পশ্চিম পাগলা ইউনিয়নের হিন্দু-মুসলিম ১শ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান ও পেঁয়াজ বিতরণ করে সংগঠনের দায়ীত্বশীলেরা। সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ জানান, ‘আমাদের সংগঠনের সকল সদস্যরা সপ্রণোদিত হয়ে অর্থায়ন করেছেন। পাশাপাশি আমাদের কিছুসংখ্যক শুভাকাঙ্খীরাও আছেন যারা অর্থায়ন করেছেন। আমরা আগে তালিকা করে পরবর্তীতে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছি। ১শ টি পরিবারের ২ দিনের খাদ্য সামগ্রী আমরা দিয়েছি।’ শামীম আহমদ আরও বলেন, ‘করোনায় সাধারণ খেটে খাওয়া মানুষ একেবারে কর্মহীন হয়ে পড়েছে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের সকলেরই এখন বাড়িতে অবস্থান করা একান্ত প্রয়োজন। কিন্তু ঘরে থাকলে পরিবার চলবে না। তাই তাদের মুখে খাদ্য তুলে দেওয়ার ছোট্ট প্রয়াস এটি। সকলের প্রতি অনুরোধ রইলো যার যতটুকু সামর্থ্য আছে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান। আর সকলেই শায়খ মাওলানা আবদুল হান্নান পাগলার হুজুর (র.)’র জন্য দোয়া করবেন যেনো আল্লাহ্ রাব্বুল আল-আমীন তাঁকে বেহেস্তের উচ্চ মা’কাম দান করেন।’
এদিকে দক্ষিণ সুনামগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদের ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া অসহায়, দরিদ্র, দিনমজুর ও খেটেখাওয়া পরিবারের মধ্যে একসপ্তারের খাবার তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রাঙ্গণে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার ৭২টি পরিবারের মধ্যে একসপ্তাহ খাওয়া যায় এমন চাল, ডাল, তেল ও পেঁয়াজ বিতরণ করা হয়।
ওসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমি লোক দেখানোর জন্য এসব করছি না। আমি চাই আমার এই কার্যক্রম দেখে অন্যরাও যেনো উৎসাহিত হোন। আর এই করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে খাদ্য সামগ্রী গ্রহণ করে উপকারভোগীরা যেনো ঘরে অবস্থান করেন। পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে অনুপ্রেণা পেয়ে এমন একটি উদ্যোগ নিয়েছি। আমার স্টাফ আমাকে সর্বাধিক সহযোগিতা করেছেন।’

এসময় দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক নূরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, আলাল হোসেন, সংবাদকর্মী আবু সাইদ, এন এ নাহিদ, নোহান আরেফিন নেওয়াজসহ থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।##

  • [১]