- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দণ্ডিতের অর্থ পরিশোধ করলেন বিচারক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে মাস্ক ব্যবহার না করায় এক পথচারীকে অর্থদ-ের রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরফাত। দ-িত ব্যক্তির কাছে জরিমানাকৃত অর্থ না থাকায় সেই টাকা পরিশোধ করেছেন রায় প্রদানকারী বিচারক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকালে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে করোনা প্রতিরোধে পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করায় দুই ব্যক্তিকে পাঁচশত টাকা করে অর্থদ- প্রদান করা হয়। অনাদায়ে তিন দিনের কারাদ-। দ-িত দুইজনের মধ্যে একজন পাঁচশত টাকা পরিশোধ করেন। অপর পথচারীর নিকট টাকা না থাকায় সেই টাকা ভ্রাম্যমাণ আদালতের বিচারক পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না বাহিরে চলাফেরা করায় ওই পথচারীকে অর্থদ-ে দ-িত করা হয়। কিন্ত তাঁর নিকট না থাকায় রায়ের টাকা আমি পরিশোধ করেছি।

  • [১]