দক্ষিণ সুনামগাঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছুফি মিয়া ও উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়ার উদ্যোগ দরগাপাশা ইউনিয়নের ২৯ টি গ্রামের সাড়ে ৭ শত হতদরিদ্র ও বানভাসী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদুল আযহা উপলক্ষে মেসার্স হাজী গোলাম রাব্বানী ব্রিক ফিল্ড পরিবারের পক্ষ থেকে চাল, ডাল, লবণ, চিনি, আলু, পেঁয়াজ, রসুন, তেল বিতরণ করা হয়।
বুধবার দুপুরে সিচনী গোলাম রাব্বানী ব্রিক ফিল্ডের মাঠে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছুফি মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, আক্তাপাড়া গ্রামের আলাউদ্দিন, সমাজসেবী সেলিম রেজা, আলী হোসেন, নাইম আহমদ প্রমুখ।