- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দরগাপাশা ইউনিয়ন যুবদলের শোক

পাগলাবাজার প্রতিনিধি
গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে দরগাপাশা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। বুধবার বিকালে আক্তাপাড়া মিনাবাজারে দলের অস্থায়ী কার্যালয়ে ঈদ পূণর্মিলনী সভায় এ শোক প্রকাশ ও নিন্দা জানানো হয়।
ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক শাহ আলমের পরিচালনায় ও সভাপতি মো. শফিক উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সোহেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরাদ চৌধুরী, ছালিক আহমদ, যুবদল নেতা হোসাঈন আহমদ, কবির আহমদ, আসাদ হাবিব, আফতাব আহমদ, রুবেল মিয়া, শিশু মিয়া, আকলুছ মিয়া, সুনু মিয়া, ছদরুল ইসলাম, রাহী, আলী নূর, ইসমাঈল আলী ও ওয়াহহাব মিয়া প্রমূখ।

  • [১]