- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিনের দায়িত্বগ্রহণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দরগাপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিন, পরিষদের নব-নির্বাচিত সদস্য-সদস্যাগণের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার ১টায় উপজেলা দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মো. ছুফি মিয়ার সভাপতিত্বে, ইউপি সচিব ইয়াছমিন হুসনে আরা’র পরিচালনায় দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক আবাব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক হাফিজ মোশাহিদ আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার।
সভায় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য শেখ আব্দুল্লাহ মিয়া, ফারুক আহমদ, দরগাপাশা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাও. মফিজুর রহমান, সমাজসেবী জাকির আহমদ, মাও. বোরহান উদ্দিন চৌধুরী, দিদার চৌধুরী, মুকিত হোসেন, ইউপি সদস্যা শিরিয়া বেগম, কবিতা দাস, এনজিও কর্মী সেলিনা বেগম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আসাদুজ্জামান আসাদ, ছালিক আহমদ।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনের মাধ্যমে দরগাপাশা ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মো. ছুফি মিয়া নব-নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিনের কাছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।

  • [১]