দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে উপজেলার দরগাপাশা ইউনিয়ন ও পশ্চিম পাগলা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহ¯পতিবার দুপুর ১২টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়ার সভাপতিত্বে, ইউনিয়ন পরিষদের সচিব ইয়াছমিন হুসনে আরার পরিচালনায়, বাল্য বিবাহ মুক্ত ঘোষণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক আবাব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক হাফিজ মোশাহিদ আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।