স্টাফ রিপোর্টার
ঈদ উদ্যাপনের জন্য সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ঐচ্ছিক তহবিল হতে ৫৪ জন হতদরিদ্রকে তিন লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মুহাম্মদ ফারাবী, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, সদর উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মো.বুরহান উদ্দিন, জেলা জাপা নেতা ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, সাজিুদুর রহমান প্রমুখ।