স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির দরিদ্র মেধাবী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের সমীরন সরকারকে এস.পি. রায় ফাউন্ডেশন
এর পক্ষে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স মিলনায়তনে মেধাবী শিক্ষার্থী সমীরন সরকারের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
এসময় উপস্থিত ছিলেন এস. পি. রায় ফাউন্ডেশনের মধ্যনগরের সমন্বয়ক বিদ্যুৎ কান্তি সরকার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফতেপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমেদ উজ্জ্বল, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জামিল আহমদ জুয়েল ও যুবলীগ নেতা জামিল জসিম উদ্দিন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, সমীরন সরকার গত ২০১৫ সালের এসএসি পরীক্ষায় মধ্যনগর থানার বংশিকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত পেয়েছিল।