সুস্বাস্থ্য ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সকল মৌসুমের ফল খাওয়া সবার জন্যই জরুরী৷ কিন্তু শহর অঞ্চলে ফলের গাছ সহজ লভ্য না হওয়ায় ও বাজারে উচ্চমূল্যের কারণে মৌসুমি ফল দরিদ্র জনগোষ্ঠীর নাগালের বাইরেই থাকে। এই করোনকালীন অবস্থায় দরিদ্র শ্রমজীবীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় ৪০ জন শ্রমজীবীর মাঝে নানা রকমের মৌসুমি ফল বিতরণ করেছেন সুনামগঞ্জের নাট্যাঙ্গনের জনপ্রিয় ও মেধাবী নাট্যকর্মী, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান রুবেল।
বুধবার দুপুরে বাঁধন পাড়ায় জনাব আকবর আলি , জাকির আলি খান আঙ্গুর , আনোয়ার হোসেন খান ও অন্যান্য মুরুব্বিদের উপস্থিতিতে প্রত্যেক শ্রমজীবীর মাঝে ১ কেজি ২৫০ গ্রাম আম , ১টি কাঁঠাল , ২টি আনারস ও ২ হালি কলা বিতরণ করেন তিনি। এই কার্যক্রমে সহযোগিতা করেন অপু বনিক ,মতিউর রহমান , মাহফুজ আলম , মোজ্জাম্মেল হোসেন , মিজানুর রহমান , মোহাম্মদুল্লা তৈয়ব , আহমেদুল হাসান পিয়াল , ফয়ছাল আহমেদ , বশির খান, নাইম প্রমুখ।
নাট্যকর্মী সাদিকুর রহমান খান বলেন, মঞ্চে মানুষের কথা বলার পাশাপাশি নিজের সবটুকু সামর্থ্য দিয়ে দরিদ্রের সহায়তায় কাজ করতে চান সবসময়।
প্রেস বিজ্ঞপ্তি