সিলেট জেলা সদর সাবরেজিষ্ট্রারী অফিসের দলিল লেখকদের উপর ভাসমান হকারদের হামলার ঘটনায় সুনামগঞ্জ প্রতিবাদ সভা করেছে জেলা দলিল লেখক সমিতি। হাজী মো. নেজামুল ইসলামের সভাপতিত্বে রবিবার সংগঠনের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আব্দুল মজিদ, প্রদীপ পাল নিতাই, শহীদ সরওয়ার চৌধুরী, আব্দুর রশিদ, সৈয়দ আলী, মর্তুজা আলী, মো. মহসিন, সরোয়ার হোসেন, সিকন্দর আলী।
এসময় উপস্থিত ছিলেন সালেহ আহমদ চৌধুরী, শিব্বির আহমদ, সফিকুর রহমান, আব্দুর রকিব, আনোয়ারুল বারী, আবু বকর মো. ফকরুল ইসলাম, নাজমুল হক ও সংগঠনের অন্যান্য দলিল লেখকবৃন্দ।
বক্তারা সিলেট জেলা সদর সাবরেজিষ্ট্রারী অফিসের দলিল লেখকদের উপর ভাসমান হকারদের হামলার ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের
নিকট হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কলম বিরতি সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয় প্রতিবাদ সভায়।
এদিকে একই ঘটনার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায়ও দলিল লিখকদের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারস্থ সাবরেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দলিল লিখক সমিতির সভাপতি মো. কটু মিয়ার সভাপতিত্বে, সাধারণ স¤পাদক মো. নুর আলমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলার দলিল লিখক সমিতির সিনিয়র সহ সভাপতি রিপন তালুকদার, কোষাধ্যক্ষ আবুল লেইছ, সমিতির জয়নাল আবেদীন, নেছার উদ্দিন, আবিদ উদ্দিন, আজিম খান, নির্মল কুমার দাস, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক আব্দুল কাদির জিলানী, সাংগঠনিক স¤পাদক আমিরুল ইসলাম, ব্যবসায়ী শাহজাহান মিয়া, নুরুল আমিন, দলিল লিখক সমিতির সহযোগী নিপ্রেশ তালুকদার রানু, মনির মিয়া, জাহেদ মিয়া প্রমুখ।
রবিবার বিকালে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বিশ্বম্ভরপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দিলনুর আহমদের সভাপতিতে ¡ও সম্পাদক হীরেন্দ্র দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সুয়েব আহমদ, রিয়াজ উদ্দিন, বদরুদ্দৌযা, সুরুজ জামান, সদস্য হুমায়ুন কবির, আব্দুল্লাহ, বিমল ধর, উকিল মিয়া, গোলাম মজনু, সেলিম আহমেদ মিটু প্রমুখ।
জগন্নাথপুর উপজেলার দলিল লেখক সমিতির উদ্যোগে সাব-রেজিষ্টার অফিস প্রাঙ্গণে রবিবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি গয়াস উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আফাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সদস্য হাসির আলী, আব্দুল বাসিত, সত্যজিত সেন, আকমল হোসেন প্রমুখ।