- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাকেরীন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা’র ৯ ইউনিয়নে বিএনপি’র যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মো. শাজাহানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দৈনিক সুনামগঞ্জের খবরকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়ান জয়নুল জাকেরীন জানান, সদর উপজেলার ৯ ইউনিয়নেই বিএনপি’র প্রার্থী জয়ী হবে বলে আশাবাদি তিনি। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে, ভোটাররা ভোট দিতে পারলে, নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি’র প্রার্থীরাই জয়ী হবে।
জয়নুল  জাকেরীন উল্লেখ করেন তাঁর কাছে ৯ ইউনিয়নের মনোনয়ন প্রাপ্তদের চিঠি কেন্দ্রীয় নেতারা পাঠিয়েছেন। আজ শনিবার এই চিঠি তিনি তাঁর তেঘরিয়ার বাসভবন থেকে দলীয় প্রার্থীদের হাতে তুলে দেবেন।

  • [১]