- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দলীয় পদ ব্যবহার না করতে পারবেন না মোশাররফ মিয়া

দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া দল থেকে অব্যাহতি পাওয়ার পরও দলের পদ ব্যবহার করে নেতাকর্মী ও এলাকার মানুষকে বিভ্রান্ত করছেন। এজন্য দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
শনিবার জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক কে এ বিষয়ে অবহিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়া কে গত বছরের ২১ ডিসেম্বর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক দল থেকে অব্যাহতি প্রদান করেন। দলের অব্যাহতি প্রাপ্ত কোনো নেতা বা কর্মীর দলীয় পদ পদবী ব্যবহার গঠনতন্ত্র পরিপন্থি ও অনৈতিক। তাই অব্যাহতি প্রাপ্ত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া দলীয় পদ-পদবী ব্যবহার করে দলের নেতাকর্মী ও এলাকাবাসীকে বিভ্রান্ত না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগকে লিখিত ভাবে জানানো হয়েছে। তাকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জেলা আওয়ামীলীগ সভাপতি।

  • [১]