- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে জামালগঞ্জে বিএনপির সভা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে জামালগঞ্জে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। বুধবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির এই  অংশের সভাপতি  আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ তালুকদার, সাবেক সহ সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ তালুকদার, সিনিয়র সহ সভাপতি মদরিছ আলী, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ফরায়েজী, নাসির মেম্বার, খুরশিদ আলী, দেলোয়ার হোসেন, উকিল আলী, খোকন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ৬ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৫ ও ১৬ এপ্রিল চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হবে , ১৮ এপ্রিল বেহেলী ইউনিয়ন , ২০ এপ্রিল জামালগঞ্জ সদর ও উত্তর ,২১ এপ্রিল সাচনাবাজার, ২২ এপ্রিল ফেনারবাঁক ও ২৩ এপ্রিল ভীমখালী ইউনিয়নে প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত হবে। ( প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]