স্টাফ রিপোর্টার
দলীয় মনোনয়ন না পেলেও জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করবেন চঞ্চলা। পেশায় যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ব্যবসায়ী চঞ্চলা বড়লেখার মেয়ে সুনামগঞ্জ জেলার ঠাইলা গ্রামের শ্রীপদ দাসের স্ত্রী তিনি। দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের নলুয়ারচরে সম্প্রতি বাড়ি নির্মাণ করেছেন এই প্রবাসী সমাজকর্মী। দীর্ঘদিন ধরেই ছেলে- মেয়ে স্বামীসহ
যুক্তরাজ্যে বসবাস করছেন চঞ্চলা। তিনি সিলেট জেলা কর্মজীবী লীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কর্মজীবী লীগের সহ সম্পাদক। বৃহস্পতিবার বিকালে সংগঠনের ধানম-ির কার্যালয়ে গিয়ে মনোনয়নের জন্য আবেদন করেন চঞ্চলা।
জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হবার জন্যই দেশে ফেরা তাঁর। বৃহস্পতিবার গণভবনে গিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন চঞ্চলা।
চঞ্চলা বললেন,‘দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে সোনার নৌকা উপহার দিতে গিয়েছিলাম। তিনি ব্যস্ত থাকায় ফিরে এসেছি। আবার ৪ ডিসেম্বর চেষ্টা করবো দেখা করার।’
চঞ্চলা বলেন,‘দলীয় মনোনয় না পেলেও আমি নির্বাচন করবো। নির্বাচন করার জন্যই দেশে ফিরেছি। সমর্থক ও ভোটারদের চাপ রয়েছে। নির্বাচন থেকে পেছানোর সুযোগ নেই আমার’।