সু.খবর ডেস্ক
সারাদেশে দলকে গোছাতে করতে ৫১টি টিম গঠন করেছে বিএনপি। এসব টিম সারাদেশে কর্মী সভা এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নির্দেশনা দেবে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই টিম গঠনের দলীয় সিদ্ধান্তের কথা জানান। রিজভী বলেন, ‘সারাদেশে প্রতিটি জেলায় কর্মী সভা করবেন দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা জাতীয় রাজনীতি এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন।’
এসব টিমে সুনামগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন জীবন। এছাড়াও অন্যান্য জেলার দায়িত্বপ্রাপ্তরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং মানিকগঞ্জ, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন- চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ এবং মহানগর, মির্জা আব্বাস- বরিশাল উত্তর ও দক্ষিণ এবং মহানগর, গয়েশ্বর চন্দ্র রায়- রাজশাহী জেলা ও মহানগর, আবদুল মঈন খান- নোয়াখালী ও লক্ষীপুর, নজরুল ইসলাম খান- রংপুর ও মহানগর, আমীর খসরু মাহমুদ চৌধুরী- সিলেট ও মহানগর।
বিএনপির ভাইস চেয়ারম্যানদের মধ্যে আবদুল্লাহ আল নোমান- ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, অধ্যাপক এম এ মান্নান নারায়ণগঞ্জ ও মহানগর, হাফিজ উদ্দিন আহমেদ-নীলফামারী ও লালমনিরহাট, চৌধুরী কামাল ইবনে ইউসুফ- রাজবাড়ী ও গোপালগঞ্জ, আলতাফ হোসেন চৌধুরী- ঝালকাঠি, সেলিমা রহমান- নেত্রকোণা ও কিশোরগঞ্জ, মোহাম্মদ শাহজাহান- মৌলভীবাজার ও হবিগঞ্জ, মীর মো. নাসিরউদ্দিন- চাঁদপুর ও কক্সবাজার, খন্দকার মাহবুব হোসেন-ঢাকা, রুহুল আলম চৌধুরী- কুড়িগ্রাম, ইনাম আহমেদ চৌধুরী-শেরপুর, আমিনুল হক চাঁপাইনবাবগঞ্জ, আবদুল আউয়াল মিন্টু- কুমিল্লা উত্তর ও ব্রাক্ষণবাড়ীয়া, এজেডএম জাহিদ হোসেন- সিরাজগঞ্জ ও পাবনা, শামসুজ্জামান দুদু- কুমিল্লা
দক্ষিণ ও বান্দরবান, আহমেদ আজম খান- জামালপুর ও শরীয়তপুর, জয়নাল আবেদীন- গাজীপুর, নিতাই রায় চৌধুরী- বরগুনা, শওকত মাহমুদ- রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কর্মীসভা করার দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উলাহ আমান-টাঙ্গাইল, মিজানুর রহমান মিনু-পঞ্চগড় ও ঠাকুরগাঁও, আবুল খায়ের ভুঁইয়া- মাগুরা, অধ্যাপক জয়নাল আবেদীন ঝিনাইদহ, মনিরুল হক চৌধুরী-মেহেরপুর, ফজলুর রহমান-নরসিংদী, হাবিবুর রহমান হাবিব- পটুয়াখালী, আতাউর রহমান ঢালী- ফেনী, নাজমুল হক নান্নু, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী- খুলনা ও মহানগর, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন-মাদারীপুর, মজিবুর রহমান সারোয়ার- ভোলা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল- যশোর, খায়রুল কবির খোকন- নাটোর, হাবিবউন নবী খান সোহেল- বগুড়া ও গাইবান্ধা, হারুন অর রশীদ- নওগাঁ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন- মুন্সিগঞ্জ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু- বাগেরহাট ও চুয়াডাঙ্গা, নজরুল ইসলাম মঞ্জু- নড়াইল, আসাদুল হাবিব দুলু- দিনাজপুর ও সৈয়দপুর, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন- পিরোজপুর, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলা সভাপতি মশিউর রহমান- কুষ্টিয়া জেলায় কর্মী সভা করা দায়িত্ব দেয়া হয়েছে।