শান্তিগঞ্জ অফিস
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এ দাবায় (বালক) বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে শান্তিগঞ্জের মো. ইমাদ উদ্দিন খাঁন মিনহাজ। সে উপজেলার ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। মিনহাজ এখন জাতীয় পর্যায়ে পুরো সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে।
গত ২৯ মে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়। মিনহাজ ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন ও গৃহিণী মোছা. শিউলি নাহারের দ্বিতীয় পুত্র। মিনহাজের এমন সফলতায় আনন্দিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং এলাকাবাসী।
ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার বলেন, মিনহাজের এমন সফলতায় শিক্ষক হিসেবে আমরা গর্বিত। সে পুরো সিলেট বিভাগে আমাদের প্রতিষ্ঠানের সম্মান বাড়িয়েছে। মিনহাজ জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবে বলে আমরা আশাবাদী। তার জন্য শুভ কামনা ও দোয়া রইলো।
মিনহাজের পিতা মো. নিজাম উদ্দিন বলেন, সে আমাদের শান্তিগঞ্জ উপজেলাকে গর্বিত করেছে।