- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দারোগা বলে কথা…

জগন্নাথপুর অফিস
দারোগার কথা মতো কাজ না করায় এক  দর্জিকে থানায় যেতে হলো। জগন্নাথপুর উপজেলা সদরের বাজারে বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে।
ব্যবসায়ীরা জানান, ওই বাজারের রুনা টেইলার্সে ৩/৪ দিন আগে জগন্নাথপুর থানার এস আই মঈন একটি প্যান্টের অর্ডার দেন। বৃহস্পতিবার তিনি লোক পাঠান প্যান্টটি নেয়ার জন্য। এ সময় দোকানের দর্জি শামিম আহমদ প্যান্টের কাজ শেষ হয়নি বলে জানান। দারোগার পাঠানো লোকটি বিষয়টি   দারোগাকে জানালে দারোগা ওই সময় মুঠোফোনে দর্জি শামিমকে গালিগালাজ করেন । পরে তিনি পুলিশ পাঠিয়ে শামিমকে থানায় ডেকে নেন।
দর্জি শামিম আহমদ জানান, দারোগা ৪দিন আগে একটি প্যান্টের অর্ডার করেন আমাদের দোকানে। তখন তিনি বলেছেন ৩/৪ দিন পরে ডেলিভারি দেওয়ার জন্য। দারোগার কথা মতো ডেলিভারি না দেয়ায় তিনি আমাকে পুলিশ দিয়ে থানায় ডেকে নেন। পরে ছেড়ে দেন।
এ ব্যাপারে অভিযুক্ত দারোগা এস,আই মঈন জানান, বিষয়টি জানার জন্য তাকে থানায় ডাকা হয়েছে।

  • [১]