কামরান আহমদ
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘আমাদের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ প্রশমন কমিটি গঠিত আছে। প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে দুর্যোগ প্রশমন কমিটি গঠন করা হয়ছে। অথচ আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতি নেই। দুর্যোগের মোকাবেলা করতে হলে সবাইকে নিজ দায়িত্ব পালনে সচেতন হতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ দুর্যোগ প্রশমনে কতটুকু ভূমিকা পালন করছে এ থেকেই বুঝা যাচ্ছে। সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে কখনো কোন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা সম্ভব হবে না। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হলে দুর্যোগ প্রশমন কমিটিতে থাকা সদস্যদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
শুক্রবার বেলা ১১টায় ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মো. সাবিরুল এসব কথা বলেন।
দিবস উপলক্ষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহরের আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে ও ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খানঁ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সিভিল সার্জন আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক জাহেদুল হক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেলাল আহমদ, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর প্রমুখ।