স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, জেলা উদীচীর সাবেক সভাপতি, বিশিষ্ট সংগীত শিল্পী অ্যাড, দিগ্বিজয় শর্মা চৌধুরী শিবু স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সম্মাননাপ্রাপ্ত গুণী সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক দিগ্বিজয় শর্মা চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত; সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাড. কবি রবিউল লেইস রোকেশ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন।
শোকসভায় সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মহসিন খাঁন, সঙ্গীত শিল্পী প্রীতিভূষণ চক্রবর্ত্তীর মাতা শেফালী চক্রবর্তী, নাট্যশিল্পী তপন কর এর মাতা মীরা রানী কর, উদীয়মান সঙ্গীত শিল্পী মাকসুদুর রহমান দিপু’র পিতা মো. আব্দুল ওয়াহিদ এর মৃত্যুতে শোক জানানো হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উচীদী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।