স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার পুরোহিত ও সেবাইতগণের মাঝে মুজিববর্ষের উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরোহিত ও সেবাইতগণকে লাল সবুজের ছাতা বিতরণ করেন তিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে সহ বিভিন্ন উপজেলার পুরোহিত ও সেবাইতগণ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১২টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার দৃষ্টি প্রতিবন্ধী, অনগ্রসর সম্প্রদায়, বেদে ও হিজড়াদের মাঝে মুজিববর্ষের উপহার স্বরূপ লাল সবুজের ছাতা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায় উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কে বিদায় সংবর্ধনা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (অ.দ) মো. তানজিল হক, সমাজসেবক সুবিমল চক্রবর্ত্তী চন্দন, অভিভাবক প্রতিনিধি মোছাম্মৎ মহিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি প্রীতিভূষণ চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক (ভাঃ) সাফাত উল হক চৌধুরী প্রমুখ।