- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ের হাওরে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে ভরারগাঁও গোফরাঘাট জলমহালে ৩৮০ কেজি রুই জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় দিরাই পৌর শহরের অদূরে গোফরাখাল জলমহালে পোানামাছ অবমুক্ত করা হয়। রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিস পোনামাছ অবমুক্ত কাজ সম্পাদন করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার সুনীল মন্ডল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার মো. নাহিদ আহমদ, জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার মো. আক্তারুজ্জামান, শান্তিগঞ্জ কার্প হ্যাচারীর ম্যানেজার মো. মোজ্জাম্মেল হক, দিরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম, রফিনগর ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার দাস, গণমাধ্যমকর্মী জিয়াউর রহমান লিটন, জয়ন্ত কুমার সরকার প্রমুখ।
দিরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম জানান, প্রতিবছরই নিয়ম মাফিক মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। ভাল মানের পোনা সংগ্রহ করে সুবিধাজনক সময়ে অবমুক্ত করা হয়। তিনি বলেন, পোনাগুলো বড় হলে আশেপাশের উন্মুক্ত জলাশয়সহ অন্যান্য জলমহালেও রুই মাছের ছড়াছড়ি হবে।

  • [১]