দিরাই সংবাদদাতা
দিরাইয়ে কৃষকের ধান কেটে দিল উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। উপজেলার করিমপুর ইউনিয়নের কর্নগাঁও গ্রামের মুজিবুর মিয়ার ১ বিঘা জমির পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও সাংগঠনিক সম্পাদক জীবন সূত্রধর এর নেতৃত্বে সংঘটনের নেতাকর্মীরা মুজিবুর মিয়ার জমির ধান কেটে ঘরে তুলে দেন।
কৃষক মুজিবুর মিয়া বলেন, আমি তাদের সহযোগিতায় অনেক উপকৃত হয়েছি। রোদের মধ্যে কষ্ট করে স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীরা আমার যে উপকার করেছে তার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জনাই।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেই নির্দেশনা অনুসরণ করে আমরা কৃষকদের ধানকাটার কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সবসময় কৃষকের পাশে—ছিলাম পাশে আছি, এবং পাশে থাকব।