স্টাফ রিপোর্টার
দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার আবদুল মাজিদ তাহের, সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবুল হাসনাতের উদ্যোগে দিরাই উপজেলার বিএনপির কার্যালয়ের সামনে তাদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিরাই যুবদল নেতা সৈয়দুর রহমান তালুকদার ও ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ।