- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ২২,৩৪৩ পরিবার

দিরাই সংবাদদাতা
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দিরাই উপজেলায় ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল পেল ২২ হাজার ৩৪৩ পরিবার। উপজেলার ২২ হাজার ৩৪৩ পরিবারের মধ্যে ২২৩.৯৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দিরাই পৌরসভার মেয়রের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার প্রদান করা হয়। ইউনিয়ন ও পৌরসভা হতে প্রাপ্ত তথ্য মতে বিগত ২৩ (শনিবার) এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল (শনিবার) বিতরণ করা হয়।
এর মধ্যে ১ নং রফিনগর ইউনিয়নে ২২৮০টি পরিবার, ২ নং ভাটিপাড়া ইউনিয়নে ১৭৭০ পরিবার, ৩ নং রাজানগর ইউনিয়নে ২০৯০ পরিবার, ৪ নং চরনারচর ইউনিয়নে ২৩০০ পরিবার, ৫ নং দিরাই সরমঙ্গল ইউনিয়নে ১৭০৭ পরিবার, ৬ নং করিমপুর ইউনিয়নে ২১৩০ পরিবার, ৭ নং জগদল ইউনিয়নে ২৫৮০ পরিবার, ৮ নং তাড়ল ইউনিয়নে ১৮৫০ পরিবার, ৯ নং কুলঞ্জ ইউনিয়নে ২৫৫৫ পরিবার ও দিরাই পৌরসভায় ৩০৮১ পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ’র চাল পেয়েছে।
এছাড়াও জগদল ইউনিয়নে আগাম বন্যায় ফসল হারানো ১ হাজার ৫০০ পরিবারকে টিসিবির মাধ্যমে ৫৬০ টাকার বিনিময়ে ২ কেজি করে চাল, চিনি, ছোলা, ভোজ্যতেল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জগদল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু।
তিনি আরো বলেন, আগাম বন্যায় বাঁধ ভেঙে আমার পুরো ইউনিয়নটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সরকারের কাছে আরো বেশি সাহায্য প্রার্থনা করেন।
এদিকে চাপতির হাওরে ফসল হারানো করিমপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষক পরিবারের মধ্যে করিমপুর ইউনিয়ন পরিষদ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছে আরও ২০০টি পরিবার। শনিবার বেলা ১ টায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, দেড় কেজি মসুর ডাল, ১ কেজি করে লবন, চিনি, এচাড়াও মরিচগুড়া, হলুদ গুড়া ধনিয়া গুড়া বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন চন্দ্র দাস লিটু বলেন, হাওরে ফসল হারানো পরিবারগুলো থেকে বাচাই করে অতিদরিদ্রদের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছি। আমার ইউনিয়নের ক্ষতিগ্রস্তের তুলনায় উপহার সামগ্রী কম এসেছে। তারপরেও উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা অনেক খুশি।
এ প্রসঙ্গে দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, অসহায় দরিদ্র পরিবারগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদ উপহার পাঠিয়ে প্রমাণ করেছেন তিনি মানবতার মূর্ত প্রতীক, গরীব ও অসহায় জনগনের প্রকৃত বন্ধু।

  • [১]