- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই’র ৯ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাই উপজেলার ৯ ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হবে।
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের চেয়ারম্যান- মেম্বাররা জানিয়েছেন, উপজেলার রফিনগর, ভাটিপাড়া, রাজানগর, সরমঙ্গল, করিমপুর, জগদল ও তাড়ল ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হবে। এর আগে চরনারচর ও    কুলঞ্জ ইউনিয়নকে অনুরূপ বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, মসজিদের ইমাম এবং মন্দিরের পুরহিতরাই বাল্য বিয়ে রোধ করতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।’

  • [১]