- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ের দুই অপহৃত উদ্ধার, গ্রেফতার ৩

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে পৃথক দুইটি অপহরণের ঘটনায় র‌্যাব পুলিশের অভিযানে অপহৃতদের উদ্ধার ও ঘটনার সাথে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রাম থেকে আবুল হোসেনকে অপহরণের দায়ে জগন্নাথপুর উপজেলার ডিগাকুল গ্রামের তারিফ মিয়ার ২ ছেলে হাবিবুর রহমান ও আবু তাহেরকে র‌্যাব গ্রেফতার করেছে। এদিকে উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রাম থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার ও আসামী রাজন মিয়াকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২০ জানুয়ারী ভোরে বাড়ী থেকে হাওরে যাওয়ার পথে অপহৃত হন সোয়াতির গ্রামের আমির হোসেন (৪০)। ২৮ জানুয়ারী অপহৃতের মোবাইল নম্বরে তার ভাতিজা আলী হায়দার ফোন করলে অপরিচিত একজন ফোন রিসিভ করে তার চাচাকে ফেরত পেতে হলে        
 ৮০হাজার টাকা দাবি করেন। পরদিন আলী হায়দার দিরাই থানায় তার চাচা অপহরণের ঘটনায় সাধারণ ডায়রী করেন এবং সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। ৩১ ডিসেম্বর র‌্যাবের পরামর্শানুযায়ী অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বারে ৫হাজার টাকা বিকাশ করেন। বিকাশের টাকা উত্তোলনের সময় র‌্যাব জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারের পার্শস্থ মকরমপুর সুপার মার্কেটের ইউসুফ টেলিকম থেকে অপহরণকারী হাবিবুর রহমানকে আটক ও অপহৃত আমির হোসেনকে উদ্ধার করে বুধবার গভীর রাতে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
অপরদিকে গত ২৫ জানুয়ারী উপজেলার তাড়ল ইউনিয়নের তল-বাউসি গ্রাম থেকে গ্রামের আজিজুর রহমানের কিশোরী মেয়ে (১৫) কে অপহরণ করার অভিযোগ উঠে একই গ্রামের লাল মাহমুদের ছেলে রাজন মিয়া, খেলন মিয়া ও প্রদীপ মিয়ার বিরুদ্ধে। এঘটনায় ১ ফেব্রুয়ারী কিশোরীর বাবা বাদী হয়ে দিরাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের রাতেই অভিযান চালিয়ে তল-বাউসী গ্রামের খেলন মিয়ার বাড়ী থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী রাজন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, জগন্নাথপুর থেকে র‌্যাব অপহৃত আমির হোসেনকে উদ্ধার ও আসামীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তলবাউসী গ্রামের ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করেছে। দু’টি ঘটনায় পৃথক মামলা হয়েছে।

  • [১]