দিরাই প্রতিনিধি
দিরাই পৌর সদরের মধ্য বাজারের ব্যবসায়ী সুশান্ত রায়ের গুদামঘরে আগুন লেগে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে মধ্য বাজারের মুক্তার ম্যানশনের ২তলায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসে। তবে এর আগেই ঘর থেকে ধোয়া বের হতে দেখে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
দিরাই থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন ঘটনাস্থলে পৌছে ব্যবসায়ীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহাজন সমিতির সহ-সভাপতি নুরুল হক মিয়া বলেন, ১২টার দিকে মুক্তার
ম্যনশনের ২তলার সুশান্ত রায়ের গুদাম ঘর থেকে ধোয়া বের হতে দেখে অনেক লোক আগুন নেভাতে চেষ্টা চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দক্ষিণ সুনামগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই এলাকাবসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
অগ্নিকান্ডে অনুমান ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আলমগীর হোসেন জানান, গোডাউনে সাইট্রিক এসিডসহ বিভিন্ন ধরণের দাহ্য বস্তু ছিল। ভবনটির অবস্থান বাজারের সরু গলিতে, রাতের বেলা এই অগ্নিকান্ড হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।