- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে অনুদান বিতরণ

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্র শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় ব্রজেন্দ্রগঞ্জ বাজারে পেরুয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুবিদ সুশীল পুরকায়স্থ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুশীল পুরকায়স্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়।
সুশীল পুরকায়স্থের সহধর্মিনী রথি রানী পুরকায়স্থের সভাপতিত্বে ও শিক্ষার্থী শিপলু পুরকায়স্থের সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিতোষ রায়, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কল্লোল চৌধুরী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেটের দিনরাতের জেলা প্রতিনিধি শুভেন্দু শেখর দাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জলিল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মিয়া, ইউপি সদস্য চন্দন তালুকদার, পরিমল পুরকায়স্থ, গোলাপ মিয়া, অনিল পুরকায়স্থ, রুপ মিয়া, মোশারফ মিয়া, শামীম মিয়া, আজিজু ইসলাম  প্রমুখ।

  • [১]