- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে অবৈধভাবে সরকারি জমি দখল করে বসতি স্থাপনের পায়তাঁরা

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বারঘর মৌজার জেএল নং-২০, ১ নং খতিয়ানের ৩১৯ ও ৩২০ নং দাগে অবৈধভাবে সরকারি জমি ‘খেলার মাঠ’ দখল করে বসতি স্থাপনের পাঁয়তারা করছে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ। এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারঘর গ্রামের সুবাস দাসের ছেলে অরবিন্দ দাস সহ ১৯ জনের একটি গ্রুপ খেলার মাঠ ও গোচারণ ভুমি হিসেবে ব্যবহৃত সরকারি জমিতে অবৈধভাবে মাটি ভরাটের কাজ শুরু করলে রবিবার সরেজমিনে গিয়ে মৌখিকভাবে নিষেধাজ্ঞা প্রদান করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা মোস্তফা কামাল । গতকাল সোমবার সরেজমিন গেলে দেখা যায়, সংশ্লিষ্ট ভূমি অফিসের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সরকারি খেলার মাঠে মাটি ভরাটের কাজ করছেন অরবিন্দু দাস এর লোকজন। ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মোস্তফা কামাল জানান, শুনেছি বারঘর গ্রামের ১৯ জনের একটি গ্রুপকে গ্রামের কতিপয় মাতব্বর সরকারি জায়গায় অবৈধভাবে মাটি কেটে বসতি স্থাপনের পরামর্শ দেন, মাটি কাটতে শুরু করলে সরেজমিনে গিয়ে আমি মৌখিক ভাবে তাদের নিষেধ দিয়েছি । এখন লিখিতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অবগত করা হবে । সংশ্লিষ্ট ভূমি অফিস সূত্রে জানা গেছে, বারঘর মৌজায় ১ নং খতিয়ানে ৩১৯ নং দাগে ২২ একর এবং ৩২০ নং দাগে ২.৩৫ একর জায়গা রয়েছে, এ দুই দাগেই খেলার মাঠ ও গোচারণ ভূমি অবস্থিত। কোন ভূমিহীন বন্দোবস্তের জন্য আবেদন করেননি বলে জানান ইউনিয়ন ভূমি অফিস সহকারি কর্মকর্তা। সাবেক ইউপি সদস্য সুধীর দাস জানান, শুধু অরবিন্দু নয় গ্রামের ১৯ জনকে গ্রাম্য মাতব্বর প্রেমতোষ দাস, অভিদাস ও প্রদীপ দাসসহ দশের সিদ্ধান্তে সরকারের এই জায়গায় মাটি ভরাটের কাজ করা হচ্ছে, এই জায়গা গ্রামের দশের দখলে আছে বলে তিনি দাবী করেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, বারঘর গ্রামের প্রেমতোষ দাস গংরা সিকিউরিটি হিসেবে গ্রামের ১৯ জনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সরকারি জমি খেলার মাঠ ও গোচারণ ভূমিতে বসতি করার মৌখিক সিদ্ধান্ত দিয়েছেন, তাদের তৎপরতায় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সরকারি জমি খেলার মাঠে মাটি কাটা হচ্ছে।

  • [১]