- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে অর্ধশতাধিক ব্যক্তির বিএনপিতে যোগদান

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার জগদল জগদল ইউনিয়নের শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে জগদল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বড়নগদীপুর গ্রামের বাবুল মিয়া ও ফয়জুল হকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
সাবেক সাংসদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী  তাদেরকে মাল্যদানের মাধ্যমে বরণ করে নেন।
উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘অবৈধ সরকারের আমলে দেশে আইনের শাসন নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দুর্নীতি, দুঃশাসনে সয়লাব হয়ে গেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে অবৈধ সরকারের সকল অর্পকমের জবাব দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর রহমান, পংকজ দাস, মঈন উদ্দীন চৌধুরী, শহীদুল ইসলাম, আনোয়ার মিয়া, সাইফুর রহমান, লেবু মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, রফিকুল ইসলাম টিপু প্রমুখ।
যোগদানকারীদের মধ্য বক্তব্য রাখেন, মো. রইদ আলী, আহাদ মিয়া, মতকিন মিয়া, বাবুল মিয়া, ফয়জুর হক প্রমুখ।

  • [১]