- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে অর্ধশত শিক্ষার্থীকে পুরস্কৃত করলো এমকে ফাউন্ডেশন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রাথমিক  ও মাধ্যমিক পর্যায়ের অর্ধশত ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করেছে এমকে ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে উপজেলার রোশনী কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয় তাদের। ফাউন্ডেশনের সভাপতি মোস্তাক আহমেদ মোস্তাকের সভাপতিত্বে ও আক্তার সাদিকের      
সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকার কলেজ অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. সৈয়দ মোনাওয়ার আলী। প্রধান আলোচক ছিলেন, গল্পকার ও সাংবাদিক রুদ্র মিজান। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, প্রভাষক বদিউজ্জামান সর্দার, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সর্দার রুমি, মোহাম্মদ নূর হোসেন। বক্তাব্য রাখেন, শিক্ষক জাকির হোসেন, সিলেট নাগরিক জোটের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাংবাদিক ইমরান হোসাইন, ছাত্রনেতা জুনায়েদ মিয়া, রোকনুজ্জামান জহুরি প্রমুখ।

  • [১]