- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারকে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ বলেনন, গত ৩ নভেম্বর সন্ধা ৭টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. অভিরাম তালুকদার। অনুষ্ঠানটি রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। অথচ ঐ সময়ে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে সংঘটিত একটি হত্যা মামলায়     
 তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে। এ ঘটনার সাথে তার আদৌ কোন সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, ছাদ উদ্দিন মিয়া, দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, রেজুয়ান খান, সৌম্য চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, উপজেলা যুব লীগের সহ-সভাপতি সবুজ মিয়া, পৌর যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ সারোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, শ্রমিক লীগের আহ্বায়ক কপিল উদ্দিন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন।
উল্লেখ্য, গত নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া ও সেচনী গ্রামের মৎস্যজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন ঘটনাস্থল জামালগঞ্জ উপজেলার বাছার হাওর থেকে সেচনী গ্রামের আব্দুল হান্নান ওরফে রাষ্ট্র মিয়া নামে একজনের ভাসমান লাশ পাওয়া যায়। ৫ নভেম্বর নিহতের স্ত্রীর ভাই মতিউর রহমান বাদী হয়ে জামালগঞ্জ থানায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার সহ ৩১জনকে আসামী করে মামলা দায়ের করেন।

  • [১]