- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে আছাব উদ্দিন সরদার স্মরণে শোকসভা

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আছাব উদ্দিন সরদার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় দিরাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় দিরাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ ছইল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
ভার্চুয়ালি বক্তব্য রাখেন- সাংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতির কাছে ধরাশায়ী হয়েছে বিএনপি। দেশের মানুষের কাছে জনপ্রিয় আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি করার জন্য দলের নেতা কর্মীদের কাজ করতে হবে। বক্তারা অতিতের যে কোন সময়ের চেয়ে সুনামগঞ্জে দল এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে দাবি করেন। বক্তারা প্রয়াত আছাব উদ্দিন সরদারের নানা কাজের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মৃত্যুতে দল নিবেদিত নেতাকে হারালো।
শোকসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার গত ২৬ মে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

  • [১]