- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে আ.লীগের যৌথ সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি
মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন ও উপ নির্বাচন উপলক্ষে দিরাইয়ে করনীয় শীর্ষক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় দিরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারের পরিচালনায় যৌথসভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাড. সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, সাদ উদ্দিন, সালাহ উদ্দিন মিয়া, মোশাহিদ মিয়া, মহিবুর ররহমান তালুকদার, মতিউর         রহমান, নুরুল ইসলাম, বিকাশ রায়, তাহের সরদার, সরবিন্দু দাস, কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা মোহন চৌধুরী, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, আব্দুল হাইয়ূম, রাজীব চৌধুরী, ছাত্রলীগের সোহেল মিয়া প্রমুখ।

  • [১]