দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দিরাই পৌর সদরের ঘাগটিয়া গ্রামে অভিযান চালিয়ে রাশিক মিয়ার পুত্র সবুজ মিয়া (২১) কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে । রাতেই জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত সবুজ মিয়া ও একই গ্রামের আবু মিয়া (পিতা-অজ্ঞাত) কে আসামী করে দিরাই থানায়
মামলা (নম্বর-৮, তাং ০৯.০৮.১৭) দায়ের করেন।
গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়, এসময় তার সাথে থাকা আবু মিয়া পালিয়ে যায়। রাতে সে আরও কিছু নাম বলেছে, আদালতের কাছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। রিমান্ডের তথ্যের ভিত্তিতে আরো অভিযান চালানো হবে।