- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে উদীচীর মানববন্ধন

দিরাই প্রতিনিধি
স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী (১৯) হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে দিরাই উপজেলা উদীচী। বুধবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি নারায়ন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবির দেব শাওনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ূন কবির তালুকদার, মাটিয়াপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আজিজ চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম চন্দ্র রায়, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, সংস্কৃতিক কর্মী ইসলাম উদ্দিন, সুমন মিয়া প্রমুখ।

  • [১]