- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকরা। মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মো. ফজলে রাব্বী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছ মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম, সহ-সভাপতি জাহিদ হাসান, সাজু ও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।
বুধবার বোয়ালিয়া বাজারে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
জানা গেছে, একুশে ফেব্রুয়ারি শহীদ বেদীতে ফুল দিয়ে বাড়ী ফেরার পথে ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের     শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী হাবিবুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। হাবিবুর উপজেলার সোয়াতিয়র গ্রামের হাকিম মিয়ার পুত্র।
প্রধান শিক্ষক দিলীপ কুমার চৌধুরী জানান, সে একুশের র‌্যালি শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্কুল পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ মিয়া, গ্রামের ফজলে রাব্বি ও স্কুল শিক্ষকরা ঘটনাস্থল থেকে আহত হাবিবুর কে উদ্ধার করে চিকিৎসার জন্যে সিলেট পাঠিয়েছেন।

  • [১]